সোমবার, মার্চ ২, ২০২৬
Homeজাতীয়রাজধানীর বিহারি ক্যাম্প থেকে ৪ মরদেহ উদ্ধার

রাজধানীর বিহারি ক্যাম্প থেকে ৪ মরদেহ উদ্ধার

রাজধানীর পল্লবী এলাকার মিরপুর-১১ নম্বর ওয়াপদা বিহারী ক্যাম্প থেকে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ৫ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার দুপুরে একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মোহাম্মদ মাসুম (৩০), তার স্ত্রী সুমী (২৫) এবং তাদের দুই শিশুপুত্র মিনহাজ (৪) ও আসাদ(২)।

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, পরিবারটি দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত ছিল। ঋণের চাপে হতাশ হয়ে দম্পতি তাদের সন্তানদের বিষ খাইয়ে হত্যার পর নিজেরাও আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে । সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য