সোমবার, মার্চ ২, ২০২৬
Homeজাতীয়শাহবাগে ইনকিলাব মঞ্চ-পুলিশ সংঘর্ষ

শাহবাগে ইনকিলাব মঞ্চ-পুলিশ সংঘর্ষ

গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শহিদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার ও আন্তর্জাতিক তদন্তের দাবিতে এই কর্মসূচি পালন করছিলেন তারা।

মোড়ে অবস্থানরত নেতাকর্মীদের পুলিশ সরে যাওয়ার নির্দেশ দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এর আগে বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে যাত্রার সময় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়েও পুলিশের বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা, যা রণক্ষেত্রে পরিণত হয়।

সরকার ও পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করলেও কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি। হাদি হত্যার তদন্তের বিষয়ে আলোচনার জন্য আগামী রোববার জাতিসংঘ বরাবর চিঠি পাঠানো হবে বলেও সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য