সোমবার, মার্চ ২, ২০২৬
Homeজাতীয়তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আজ রোববার (২২ ফেব্রুয়ারি, ২০২৬) নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সকাল ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া আসন্ন হজ ব্যবস্থাপনা নিয়েও বিশেষ আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি বিশেষ শ্রদ্ধা ও সালাম জানিয়েছেন।

দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। বাংলাদেশ থেকে সৌদি আরবে আরও দক্ষ জনশক্তি রপ্তানির বিষয়টিকে আলোচনায় প্রাধান্য দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার প্রশংসা করেন এবং এর সাথে সমন্বয় রেখে বাংলাদেশে বিনিয়োগ ও উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

 

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য