মো. মোস্তাকুর রহমান ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০:৪০ মিনিটে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দেন। ব্যাংকে পৌঁছালে ডেপুটি গভর্নর এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
সরকার গত ২৫ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিদায়ী গভর্নর ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে এবং মো. মোস্তাকুর রহমানকে পরবর্তী ৪ বছরের জন্য নিয়োগ দেয় । বাংলাদেশ ব্যাংকের ৫৪ বছরের ইতিহাসে তিনিই প্রথম কোনো ব্যবসায়ী, যিনি এই সর্বোচ্চ পদে আসীন হলেন।
যোগদানের পর তিনি সাংবাদিকদের সংক্ষিপ্তভাবে বলেন, “আমি এসেছি, আগে কাজ শুরু করি; তারপর কথা বলা যাবে” । দায়িত্ব গ্রহণের প্রথম ভাগেই তিনি ডেপুটি গভর্নর, বিএফআইইউ (BFIU) প্রধান এবং প্রধান অর্থনীতিবিদদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।
তিনি রিহ্যাব (REHAB), ঢাকা চেম্বার (DCCI) এবং আটাব (ATAB)-এর মতো গুরুত্বপূর্ণ ব্যবসায়ী সংগঠনের সক্রিয় সদস্য। দেশের ব্যাংকিং খাতের সংস্কার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনাই হবে নতুন গভর্নরের প্রধান কাজ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
