সোমবার, মার্চ ২, ২০২৬
Homeজাতীয়সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের রায় আজ

সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের রায় আজ

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সাভারের আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় প্রদান করবেন।

বেক এমপি সাইফুল ইসলামসহ মোট ১৬ জন এ মামলার আসামি। ৬ জনের মধ্যে ৮ জন বর্তমানে কারাগারে রয়েছেন। সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ বাকি ৮ জন এখনও পলাতক।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় আশুলিয়া থানার সামনে গুলি করে ৫ জনকে হত্যা এবং একজনকে আহত অবস্থায় পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। ৪ আগস্ট আরও একজনকে গুলি করে হত্যার অভিযোগও এই মামলায় অন্তর্ভুক্ত।

মামলার অন্যতম আসামি সাবেক এসআই শেখ আফজালুল হক দোষ স্বীকার করে রাজসাক্ষী। এটি পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৃতীয় রায় এবং ট্রাইব্যুনাল-২ এর দেওয়া প্রথম রায় হতে যাচ্ছে।

 

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য