সোমবার, মার্চ ২, ২০২৬
Homeরাজনীতিজামায়াতের নির্বাচনী ইশতেহার: ৪১ ভিশন ও ২৬ অগ্রাধিকার"

জামায়াতের নির্বাচনী ইশতেহার: ৪১ ভিশন ও ২৬ অগ্রাধিকার”

৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার সন্ধ্যায় ঢাকার বনানী শেরাটন হোটেলে এক অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের লক্ষে মোট ৪১টি ভিশন বা দফা নিয়ে তৈরি এই ইশতেহারে ২৬টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মন্ত্রিসভায় উল্লেখযোগ্য সংখ্যক নারী ও সংখ্যালঘু প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, ভারতের সাথে পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখা এবং রাজনৈতিক দলগুলোর জন্য রাষ্ট্রীয় অর্থায়নের (State Funding) ব্যবস্থা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

মন্ত্রিসভায় উল্লেখযোগ্য সংখ্যক নারী ও সংখ্যালঘু প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, ভারতের সাথে পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখা এবং রাজনৈতিক দলগুলোর জন্য রাষ্ট্রীয় অর্থায়নের (State Funding) ব্যবস্থা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া কৃষি ও খাদ্য নিরাপত্তা, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলা, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং যুবকদের নেতৃত্বে প্রযুক্তি বিপ্লবের রূপরেখা ইশতেহারের বিভিন্ন অংশে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য