সোমবার, মার্চ ২, ২০২৬
Homeজাতীয়শপথের অপেক্ষা: নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি

শপথের অপেক্ষা: নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ করে নিতে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে সরকারি যানবাহন অধিদপ্তর (পরিবহন পুল)। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের যাতায়াতের জন্য প্রাথমিকভাবে ৫০টি গাড়ি পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে।

পরিবহন পুল সূত্রে জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী নতুন সরকারের মন্ত্রীরা শপথ নেওয়ার পর বঙ্গভবন থেকে বের হওয়ার সময় থেকেই এই গাড়িগুলো ব্যবহারের সুযোগ পাবেন। বর্তমান পরিস্থিতিতে ব্যয় সংকোচনের লক্ষ্যে নতুন কোনো গাড়ি কেনা হয়নি। বরং আগের মন্ত্রিসভার ব্যবহৃত বিলাসবহুল টয়োটা ল্যান্ডক্রুজার প্রাডো এবং হাইব্রিড ক্যামরি মডেলের গাড়িগুলোকেই প্রস্তুত করা হয়েছে।

এই বিশেষ ডিউটির জন্য দক্ষ ও অভিজ্ঞ চালকদের একটি তালিকা চূড়ান্ত করে তাঁদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য