সোমবার, মার্চ ২, ২০২৬
Homeজাতীয়পরাজয়ের সংবাদে বিএনপি কর্মীর হার্ট অ্যাটাকে মৃত্যু

পরাজয়ের সংবাদে বিএনপি কর্মীর হার্ট অ্যাটাকে মৃত্যু

নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে বিএনপির প্রার্থীর পরাজয়ের খবর শুনে রিয়াজ উদ্দিন (৫৫) নামে এক কট্টর বিএনপি সমর্থকের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত রিয়াজ উদ্দিন নওগাঁর পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাদলপুর গ্রামের বাসিন্দা ছিলেন। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াজ উদ্দিন দলীয় প্রতীক ধানের শীষের একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং নির্বাচনের দিনগুলোতে প্রার্থীর বিজয়ের জন্য দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। শুক্রবার সকালে যখন নওগাঁ-২ আসনে বিএনপির প্রার্থীর পরাজয়ের খবর ছড়িয়ে পড়ে, তখন তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং তাৎক্ষণিকভাবে হার্ট অ্যাটাক করেন।পরিবারের সদস্যরা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম এই মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে জানান, রিয়াজ উদ্দিন দলের প্রতি অত্যন্ত আবেগপ্রবণ ছিলেন। ধানের শীষের হার তিনি মেনে নিতে পারেননি, যা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য