সোমবার, মার্চ ২, ২০২৬
Homeবিশ্বহরমুজের উত্তাপ:মুখোমুখি ইরান ও আমেরিকা

হরমুজের উত্তাপ:মুখোমুখি ইরান ও আমেরিকা

ফেব্রুয়ারি 1 ,২০২৬, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমোজ প্রণালীতে দুই দিনের এক বিশাল নৌ মহড়া শুরু করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (IRGC) এই মহড়ায় অত্যাধুনিক মিসাইল, ড্রোন এবং দ্রুতগামী নৌযানের মাধ্যমে লাইভফায়ার বা সরাসরি গোলাবর্ষণ অনুশীলন করছে।

অন্যদিকে, ইরানকে চাপে রাখার জন্য  ওই এলাকায় অবস্থান নিয়েছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন-এর নেতৃত্বে এক বিশাল নৌবহর। আমেরিকার সেন্ট্রাল কমান্ড (CENTCOM) স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আন্তর্জাতিক জলসীমায় কোনো প্রকার উস্কানি বা জাহাজ চলাচলে বাধা দিলে তারা কঠোর ব্যবস্থা নেবে।

এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে পারস্য উপসাগরে যুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে, যা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর ব্যাপক ঝুঁকি তৈরি করেছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য