সোমবার, মার্চ ২, ২০২৬
Homeজাতীয়বিদেশের মাটিতে বসে দেশের ভোট:রেকর্ড গড়লেন প্রবাসীরা

বিদেশের মাটিতে বসে দেশের ভোট:রেকর্ড গড়লেন প্রবাসীরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশ এবং প্রবাসে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। ওটিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানিয়েছেন, ডিজিটাল বিপ্লবের এই যুগে এবার ১৫ লাখের বেশি মানুষ ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিজেদের নাম লিখিয়েছেন।

সালীম আহমাদ খান বলেন, ২৭ জানুয়ারি সকাল সাড়ে ১০টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে মাধ্যমে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের সংশ্লিষ্ট গন্তব্যের দেশে ব্যালট পৌঁছেছে। ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন প্রবাসী ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দিয়েছে। এ ছাড়া ২১ হাজার ৫০৮ জন প্রবাসী ভোটারের ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য