সোমবার, মার্চ ২, ২০২৬
Homeরাজনীতিতারেক রহমানকে স্বাগত জানিয়ে ভালুকায় বিএনপির বর্ণাঢ্য মিছিল

তারেক রহমানকে স্বাগত জানিয়ে ভালুকায় বিএনপির বর্ণাঢ্য মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহ সফর করছেন । আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ২৭ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার) ময়মনসিংহে তার জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ।

তার এই আগমনকে কেন্দ্র করে সোমবার (২৬ জানুয়ারি বিকেলে ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিএনপি একটি বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল বের হয় । বিকেল সাড়ে ৪টার দিকে ভালুকা উপজেলা হাইস্কুল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে কোর্ট ভবন এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিল শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় ।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য