সোমবার, মার্চ ২, ২০২৬
Homeবিশ্বমাদুরোকে রুখতে ট্রাম্পের ‘গোপন অস্ত্র

মাদুরোকে রুখতে ট্রাম্পের ‘গোপন অস্ত্র

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের অভিযানে এক রহস্যময় ও অত্যাধুনিক ‘গোপন অস্ত্র’ ব্যবহারের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মতে, ‘ডিসকম্বোবুলেটর’ নামক এই প্রযুক্তির প্রভাবে মাদুরোর প্রতিরক্ষা বাহিনী কোনো প্রতিরোধই গড়তে পারেনি।

ট্রাম্প দাবি করেন, এই অস্ত্রটি ব্যবহারের ফলে কারাকাসে মাদুরোর প্রাসাদের সমস্ত ইলেকট্রনিক ব্যবস্থা মুহূর্তেই অচল হয়ে যায়। তিনি বলেন, “তাদের কাছে রাশিয়া ও চীনের তৈরি বড় বড় রকেট ছিল, কিন্তু আমাদের এই অস্ত্রের প্রভাবে তাদের সব সুইচ ও বোতাম অকেজো হয়ে পড়ে। তারা কিছুই করতে পারেনি।

গত ৩ জানুয়ারি ২০২৬-এ কারাকাসে চালানো সেই ঝটিকা অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়। অহামলার সময় এক ধরণের বিশেষ শব্দতরঙ্গ বা অদৃশ্য রশ্মি ব্যবহার করা হয়েছিল। এর প্রভাবে রক্ষীদের মধ্যে তীব্র মাথাব্যথা, বমি ভাব এবং শারীরিক অসাড়তা তৈরি হয়, যা তাদের পাল্টা আক্রমণ থেকে বিরত রাখে।

সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, ‘ডিসকম্বোবুলেটর’ হয়তো কোনো একক অস্ত্র নয়, বরং এটি উন্নত সাইবার আক্রমণ এবং বিশেষ কোনো ‘অ্যাকোস্টিক’ (শব্দতরঙ্গ) বা ‘অ্যাক্টিভ ডিনায়াল সিস্টেম’-এর (তাপ বিকিরণ অস্ত্র) সমন্বিত রূপ। ট্রাম্প এই প্রযুক্তির বিস্তারিত প্রকাশ না করলেও একে মার্কিন সামরিক বাহিনীর শ্রেষ্ঠত্বের প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন।
বর্তমানে নিকোলাস মাদুরো নিউইয়র্কের একটি উচ্চ নিরাপত্তা সম্বলিত ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন এবং তার বিচারিক প্রক্রিয়া শুরুর অপেক্ষায় আছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য