সোমবার, মার্চ ২, ২০২৬
Homeজাতীয়পুঠিয়ায় সড়ক দুর্ঘটনা: পুলিশকে ‘কান ধরিয়ে’ শাস্তি

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনা: পুলিশকে ‘কান ধরিয়ে’ শাস্তি

 

২৫ জানুয়ারি সকালে ঢাকা-রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর থানাধীন বানেশ্বর এলাকার পোল্লাপুকুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ‘দায়িত্বে অবহেলার’ অভিযোগ তুলে বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা এক পুলিশ সদস্যকে) কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন।

প্রত্যক্ষদর্শী ও বিক্ষোভকারীদের অভিযোগ, দুর্ঘটনার পর বেলপুকুর থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও ‘সীমানা জটিলতা’র অজুহাত দেখিয়ে উদ্ধারকাজে দেরি করেন । তারা দাবি করেন, পুলিশ ও ফায়ার সার্ভিস সঠিক সময়ে পদক্ষেপ নিলে হতাহতের সংখ্যা কম হতে পারত।

ঘটনার পর রাজশাহী-নাটোর মহাসড়কে দীর্ঘ কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়। পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং দুর্ঘটনার জন্য দায়ী বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য