সোমবার, মার্চ ২, ২০২৬
Homeরাজনীতিদীর্ঘ ১৯ বছর পর পৈতৃক ভিটায় তারেক রহমান: উৎসবের আমেজ বগুড়ায়

দীর্ঘ ১৯ বছর পর পৈতৃক ভিটায় তারেক রহমান: উৎসবের আমেজ বগুড়ায়

দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পৈতৃক ভিটা বগুড়ার গাবতলীতে ফিরছেন বলে জানা গেছে।

তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন ও পৈতৃক ভিটা সফরকে কেন্দ্র করে বগুড়া জেলা এবং গাবতলী এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সেখানে সাজসজ্জার কাজ চলছে এবং বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম প্রত্যাশা করা হচ্ছে। তিনি ২৯ জানুয়ারি বিকেলে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন । তিনি বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গাবতলী ও শাজাহানপুর এলাকায় যাওয়ার পথে তিনি চরমাথা, বড়পুর এবং সাবগ্রামের মতো বিভিন্ন স্থানে পথসভায় অংশ নিতে পারেন। জনসভা শেষে তিনি গাবতলীর বাগবাড়ীতে তাঁর পৈতৃক ভিটা পরিদর্শন করবেন। সেখানে তিনি পারিবারিক সদস্যদের সাথে সময় কাটাবেন এবং স্থানীয় কবরস্থান জিয়ারত করতে পারেন।

গাবতলীর সাধারণ মানুষ এবং বিএনপির নেতাকর্মীদের মাঝে যে উদ্দীপনা দেখা যাচ্ছে, তা আগামী জাতীয় নির্বাচনের আগে দলটির জন্য বড় ধরনের শক্তিবৃদ্ধি হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। পৈতৃক ভিটা পরিদর্শন এবং নির্বাচনী জনসভার মাধ্যমে তিনি তৃণমূলের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সংযোগকে আরও সুদৃঢ় করবেন এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য