সোমবার, মার্চ ২, ২০২৬
Homeরাজনীতিকুষ্টিয়ায় জামায়াতের নির্বাচনি জনসভা

কুষ্টিয়ায় জামায়াতের নির্বাচনি জনসভা

আজ সোমবার (২৬ জানুয়ারি, ২০২৬), কুষ্টিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি বিশাল নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হচ্ছে । ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের এটিই প্রথম নির্বাচনি জনসভা।

সকাল থেকেই কুষ্টিয়া শহর ও আশেপাশের এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সভাস্থলে জড়ো হচ্ছেন। সকাল ৮টায় সরেজমিনে দেখা যায়, জনসভাস্থলে প্রবেশে কুষ্টিয়া জেলার আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও জামায়াতে ইসলামীর স্বেচ্ছাসেবকরা প্রবেশের নিয়মিত তদারকি করছেন । কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে করে সমাবেশস্থলে আসছেন। জনসভা ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জনসভার মঞ্চসহ পুরো এলাকাকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে জেলা পুলিশ। এছাড়াও নিজস্ব স্বেচ্ছাসেবক দ্বারা নিয়মিত নিয়মিত মাঠ পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ সফরে সকাল ১০টায় কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম, দুপুর ১২টায় মেহেরপুর, চুয়াডাঙ্গা বিকেল সাড়ে ৪টায় ও ঝিনাইদহে সন্ধ্যা ৬টায় নির্বাচনী মহাসমাবেশে অংশ নেবেন জামায়াতে আমির ডা. শফিকুর রহমান।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য