সোমবার, মার্চ ২, ২০২৬
Homeজাতীয়নির্বাচনে ময়মনসিংহ সেক্টরে ১২৬ প্লাটুন বিজিবি ফোর্স দায়িত্বে থাকবে

নির্বাচনে ময়মনসিংহ সেক্টরে ১২৬ প্লাটুন বিজিবি ফোর্স দায়িত্বে থাকবে

অনলাইন ডেস্ক: নির্বাচন উপলক্ষে সেক্টরের অধীনে ৭ জেলার ৬২ উপজেলার ৩৯টি সংসদীয় আসনে ১২৬ প্লাটুন বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এর মধ্যে ১১টি সীমান্তবর্তী উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্বে থাকবে। এছাড়া নির্বাচনকে সামনে রেখে ২৫২০ জন বিজিবি সদস্যকে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে ময়মনসিংহ বিজিবি সেক্টর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে বিজিবি।

ময়মনসিংহ সেক্টর কমান্ডের অধীনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ।

তিনি বলেন, সীমান্ত এলাকায় চেকপোস্ট, টহল ও নজরদারি জোরদারের মাধ্যমে অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধ করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, নির্বাচনী দায়িত্বের পাশাপাশি ২৪২ দশমিক ৫ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তে ৪৮টি বিওপি পূর্ণ সক্ষমতায় সীমান্ত সুরক্ষায় নিয়োজিত থাকবে।

জাতীয় নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে বিজিবি।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য