সোমবার, মার্চ ২, ২০২৬
Homeস্বাস্থ্যঅন্যান্যকারাগারে হাজতির মৃত্যু

কারাগারে হাজতির মৃত্যু

অনলাইন ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে মো. বাবুল(৫৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

কারারক্ষী মো. শাহরিয়ার জানান, দুপুরের দিকে বাবুল কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মো. বাবুল কেন্দ্রীয় কারাগারে হাজতি। তার হাজতি নং ৩৬২৭০/২৫। তার বাবার নাম মৃত রওশন আলী। তবে সে কোন মামলার আসামি ছিলেন, এ বিষয়ে কিছু জানতে পারিনি। কর্তৃপক্ষ বাকি বিষয়ে জানাবে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য