সোমবার, মার্চ ২, ২০২৬
Homeজাতীয়দেশকে সাজাতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন

দেশকে সাজাতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন

অনলাইন ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দেশে সংস্কার, পরিবর্তন ও বিচার ব্যবস্থা ভালো দেখতে চাইলে গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন।

আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে গণভোট প্রচারণার ‘ভোটের গাড়ির সামনে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, যদি বাংলাদেশের মঙ্গল চান, রাজপথের সহিংসতা দেখতে না চান এবং মানুষের খুন দেখতে না চান, তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। দেশের চাবি আপনার হাতে।

তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশে বারবার গণ-অভ্যুত্থানের মতো এ রকম ঘটনা ঘটে না। কিন্তু আমাদের দেশে কেন এটা হয়-এজন্যই আমরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই। আপনারা যদি মনে করেন আগের সরকারই ঠিক ছিল, গুম-খুন, বিরোধীদলের লোক বাড়িতে থাকতে পারবে না সেটাই ভালো ছিল, তাহলে গণভোটে ‘না’ ভোট দেবেন।

ফাওজুল কবির খান আরো বলেন, আমরা জাতির জন্য একটি নতুন দিশা সৃষ্টি করতে চাই, যাতে আর কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে।

এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাতসহ জেলার বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য