সোমবার, মার্চ ২, ২০২৬
Homeবাংলাদেশপ্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদীর অভিনন্দন ও ভারত সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদীর অভিনন্দন ও ভারত সফরের আমন্ত্রণ

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে মোদীর পাঠানো এই বিশেষ অভিনন্দন বার্তা ও আমন্ত্রণপত্র হস্তান্তর করেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর চিঠিতে তারেক রহমানকে সুবিধাজনক সময়ে যত দ্রুত সম্ভব ভারত সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। চিঠিতে মোদী উল্লেখ করেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সুসংহত হবে এবং দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে। তিনি তারেক রহমানকে তাঁর পরিবারসহ (স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমান) ভারত সফরের আমন্ত্রণ জানান।

চিঠি হস্তান্তরের সময় লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, “বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত এই নতুন সরকারের সাথে কাজ করতে ভারত উন্মুখ। কানেক্টিভিটি, বাণিজ্য এবং নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দেশ একে অপরের সহযোগী হয়ে থাকবে।”
প্রধানমন্ত্রী তারেক রহমান এই শুভেচ্ছার জন্য নরেন্দ্র মোদী ও ভারত সরকারকে ধন্যবাদ জানান। তিনি প্রতিবেশী দেশগুলোর সাথে ‘পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে’ সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য