সোমবার, মার্চ ২, ২০২৬
Homeরাজনীতিনিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের

নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের

জনসভায় উপস্থিত হাজারো মানুষের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, “বিএনপির লক্ষ্য কেবল ক্ষমতায় যাওয়া নয়, বরং এমন একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলা যেখানে সাধারণ মানুষ পরিবার নিয়ে নিশ্চিন্তে বসবাস করতে পারবেন। আমরা চাই এমন এক বাংলাদেশ, যেখানে চলাফেরার ক্ষেত্রে কোনো ভয় থাকবে না এবং মানুষের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত হবে।”

বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী তারেক রহমান বলেছেন, তাঁর দলের মূল লক্ষ্য এমন একটি রাষ্ট্র গঠন করা যেখানে দেশের প্রতিটি নাগরিক দিন-রাত যেকোনো সময় নিরাপদে চলাফেরা করতে পারবেন। সোমবার দুপুরে রাজধানীর বনানী বাজার সংলগ্ন মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

ঢাকা মহানগরীতে শিশুদের জন্য অন্তত ৪০টি নতুন খেলার মাঠ ও উন্মুক্ত স্থান তৈরি করা হবে। যানজট নিরসনে ঢাকার সংকীর্ণ রাস্তাগুলো পরিকল্পিতভাবে প্রশস্ত করা হবে। দূষণমুক্ত ও পরিবেশবান্ধব শহর গড়তে বিশেষ উদ্যোগ নেওয়া হবে, যাতে নাগরিকরা মুক্তভাবে শ্বাস নিতে পারেন। 

তারেক রহমান তাঁর বক্তব্যে সুশাসনের ওপর গুরুত্বারোপ করে বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় বদ্ধপরিকর। তিনি বলেন, “আগামী দিনের সরকার হবে জনগণের সেবক। শাসক হিসেবে নয়, আমরা সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। শেষে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, দেশের স্থিতিশীলতা ও হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার কোনো বিকল্প নেই।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য