সোমবার, মার্চ ২, ২০২৬
Homeরাজনীতিনির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ১১-দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সামনে তাঁর ৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

১) ইশতেহারের প্রধান ও প্রথম দফা হলো ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা।

২) ঢাকা-৮ আসনকে সম্পূর্ণ চাঁদাবাজিমুক্ত ঘোষণা এবং ‘চাঁদাবাজ.কম’ নামে একটি ওয়েবসাইট চালুর প্রতিশ্রুতি দিয়েছেন।

৩) দুর্নীতি, মাদক এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের অঙ্গীকার করেছেন।

৪)নিরাপদ রাস্তা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, এবং নারীদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

৫)ঢাকা-৮ এলাকার স্কুলগুলোর ওপর অপরাধীদের নিয়ন্ত্রণ বন্ধ করা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।

৬)প্রতিটি অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ পর্যবেক্ষণ সেল গঠন এবং হয়রানিমূলক মামলা বন্ধের পদক্ষেপ গ্রহণ।

৭)ঢাকা-৮ আসনকে একটি পরিচ্ছন্ন ও সবুজ এলাকা হিসেবে গড়ে তোলা, বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধান করা।

৮)স্থানীয় তরুণদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূরীকরণ। ।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য