যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সংবাদ সাময়িকী দ্য ডিপ্লোম্যাট (The Diplomat)-এর এক বিশেষ প্রতিবেদনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ‘পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ৪ ফেব্রুয়ারি, ২০২৬-এ ‘An Interview With Tarique Rahman – Likely Bangladesh’s Next Prime Minister’ শিরোনামে একটি বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে।
নিবন্ধে উল্লেখ করা হয় যে, বিভিন্ন স্বাধীন জনমত জরিপ অনুযায়ী বিএনপি প্রায় ৭০ শতাংশ জনসমর্থন নিয়ে নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে রয়েছে। এর ফলে দীর্ঘ প্রায় দুই দশক পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রক্ষমতায় ফিরতে পারে বলে জোরালো পূর্বাভাস দেওয়া হয়েছে।
তারেক রহমান দুর্নীতি নির্মূল করা, ফ্যামিলি কার্ড ও ফারমার কার্ডের মাধ্যমে সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং মেধার ভিত্তিতে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা ব্যক্ত করেছেন।
