সোমবার, মার্চ ২, ২০২৬
Homeবাণিজ্যপদ্মা সেতুর ঋণের দায় পরিশোধে চালের দাম বেড়েছে ২০ টাকা: বাণিজ্য উপদেষ্টা"

পদ্মা সেতুর ঋণের দায় পরিশোধে চালের দাম বেড়েছে ২০ টাকা: বাণিজ্য উপদেষ্টা”

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মন্তব্য করেছেন যে,পদ্মা সেতু  নির্মাণের মতো বড় প্রকল্পের ঋণের দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম প্রতি কেজিতে প্রায় ২০ টাকা বেড়েছে । ২০২৬ সালের ১৯ জানুয়ারি নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এই বক্তব্য দেন ।

তিনি জানান যে, পদ্মা সেতুতে ব্যয় করা বিপুল অর্থ যদি কৃষিখাতের সেচ (ইরিগেশন) ব্যবস্থায় বিনিয়োগ করা হতো, তবে চালের দাম কেজি প্রতি অন্তত ৫ টাকা কমানো সম্ভব হতো। পূর্ববর্তী সরকার পর্যাপ্ত অর্থনৈতিক পরিকল্পনার অভাব এবং আয় বৃদ্ধির চেয়ে ব্যয় বাড়ানোর উদ্দেশ্যে এমন বড় প্রকল্প হাতে নেওয়ায় বর্তমানে এর দায়ভার সাধারণ মানুষকে বইতে হচ্ছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তাঁর বক্তব্যে স্পষ্ট করেছেন যে, বর্তমান বাজারের এই অস্থিরতা মূলত পূর্ববর্তী সরকারের অপরিকল্পিত মেগা প্রকল্পের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রভাব। তিনি আশা প্রকাশ করেন যে, কৃষিখাতে সঠিক বিনিয়োগ এবং বাজার তদারকি জোরদার করার মাধ্যমে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ফিরিয়ে আনা সম্ভব হবে। সরকারের বর্তমান লক্ষ্য হলো কৃত্রিম সংকট নিরসন করে বাজারে স্বস্তি ফিরিয়ে আনা।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য