সোমবার, মার্চ ২, ২০২৬
Homeরাজনীতিবিএনপি'র প্রথম নির্বাচনী সমাবেশ

বিএনপি’র প্রথম নির্বাচনী সমাবেশ

সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সন্ধ্যা রাতে সিলেট পৌঁছেই তিনি হযরত শাহজালাল ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। আর মাজার জিয়ারতের মধ্যদিয়ে মূলত বিএনপির আনুষ্ঠানিক প্রচারপর্ব শুরু হলো। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নগরের ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী প্রথম সমাবেশে ভাষণ দেবেন তিনি।

আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার পর সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে মোট সাতটি জনসভায় বক্তব্য রাখবেন তিনি। দিনভর এই সফরের মধ্য দিয়ে তিন বিভাগের নির্বাচনী মাঠে সরাসরি বার্তা দেবেন বিএনপির শীর্ষ নেতা।

সিলেটের পর দুপুর ১টায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠ, দুপুর আড়াইটায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন উপজেলা পরিষদ মাঠ, বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কুট্টাপাড়া খেলার মাঠ, বিকাল ৫টায় কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম, সন্ধ্যা ৭টায় নরসিংদী পৌরপার্ক ও রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া এলাকায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন। সেখান থেকে গুলশানের বাসায় ফিরবেন তিনি।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য