সোমবার, মার্চ ২, ২০২৬
Homeআইন-আদালতআদালত চত্বরে দুই পক্ষের সংঘর্ষ

আদালত চত্বরে দুই পক্ষের সংঘর্ষ

অনলাইন ডেস্ক: নাটোর আদালত চত্বরে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাদী ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আজ সোমবার মামলার হাজিরা শেষে উভয়পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নাটোর পৌরসভার কান্দিভিটা এলাকার বাসিন্দা জামিলুর রহমানের একই জেলার লালপুর উপজেলার রামানন্দপুর এলাকায় অবস্থিত ১২ দশমিক ৫ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই জমি ভোগদখল নিয়ে আশরাফুল ইসলামের সঙ্গে বিরোধের জেরে নাটোর এডিএম কোর্টে একটি মামলা চলমান রয়েছে।

আজ মামলার হাজিরা শেষে উভয়পক্ষের লোকজনদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। এ সময় নাটোর জেলা প্রশাসক অফিসে অবস্থানরত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ অভিযান চালিয়ে উভয়পক্ষের তিনজন সদস্য, লিটন, জনি ও রানাকে আটক করেছে। আটক ব্যক্তিরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য