সোমবার, মার্চ ২, ২০২৬
Homeরাজনীতিতারেক রহমানের চলন্ত গাড়িতে কে লাগিয়েছিল সেই খাম

তারেক রহমানের চলন্ত গাড়িতে কে লাগিয়েছিল সেই খাম

অনলাইন ডেস্ক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগানোর পাঁচ দিন পেরিয়ে গেলেও জড়িত মোটরসাইকেল চালক এখনো শনাক্ত হয়নি। যদিও পুলিশ বলছে, কী উদ্দেশ্যে এমন কাজ করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে মৌখিকভাবে বিষয়টি জানানো হলে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

তিনি বলেন,ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। তবে ফুটেজের ভিজুয়াল পরিষ্কার না থাকায় মোটরসাইকেল ও চালককে শনাক্ত করা যাচ্ছে না। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

খামটির ভেতরে কিছু ছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খামটি পুলিশের হাতে দেওয়া হয়নি এবং পুলিশ সেটি দেখেনি।

তবে তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিতদের কাছ থেকে জানানো হয়েছে, খামের ভেতরে কোনো চিরকুট বা চিঠি ছিল না। খামটি ফাঁকা ছিল এবং টেপ দিয়ে গাড়িতে লাগানো হয়েছিল। কী উদ্দেশ্যে এ ধরনের কাজ করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

গত ১৪ জানুয়ারি রাত পৌনে ১২টার দিকে তারেক রহমান তার কার্যালয় থেকে গাড়ি বের করে ফেরার সময় গুলশানের ৬৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

ওই সময় বুলেটপ্রুফ গাড়িতেই ছিলেন তারেক রহমান। তার গাড়ির সামনে-পেছনে নিরাপত্তাদল মোতায়েন ছিল। এমন পরিস্থিতিতে মোটরসাইকেলচালক কিভাবে গাড়িবহরের মধ্যে প্রবেশ করল, সে বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য