সোমবার, মার্চ ২, ২০২৬
Homeরাজনীতিআলোচনায় বসতে ছাত্রদলকে আমন্ত্রণ ইসির

আলোচনায় বসতে ছাত্রদলকে আমন্ত্রণ ইসির

অনলাইন ডেস্ক: ব্যালট পেপারে অনিয়ম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছে ছাত্রদল। এর প্রতিবাদে আজ রবিবার সকাল থেকে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সংগঠনটি।

পরে ছাত্রদলকে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের আলোচনায় বসার আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা তাদের আমন্ত্রণ গ্রহণ করেছি। কেন্দ্রীয় কমিটির কয়েকজন সদস্য কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন। তার আগে নিজেদের মধ্যে কৌশল নিয়ে আলোচনা করছি।

এর আগে, পূর্বনির্ধারিত নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করতে সকাল ১১টায় আগারগাঁও এলাকায় জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা। পুলিশের ব্যারিকেডের কারণে তারা কার্যালয়ের সামনে অবস্থান নেন।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য