সোমবার, মার্চ ২, ২০২৬
Homeসারাদেশশীতের কষ্ট লাঘবে বসুন্ধরা শুভসংঘ

শীতের কষ্ট লাঘবে বসুন্ধরা শুভসংঘ

অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ১৫০ জন হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) সকালে সদর উপজেলার ছোনগাছা বাজার এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা গেছে, শীতের কষ্টে থাকা প্রত্যন্ত এলাকার মানুষের মুখে হাসি ফুটিয়ে দিতে ছোনগাছা ইউনিয়নের আমিনপুর, মাছুয়াকান্দি, চরখাতা, কায়েম খাতা, পারখাতা, ভুরভুরিয়া, বলিদহ, ছোনগাছা, ঝিনাইগাতি, শাহানগাছাসহ বেশ কয়েকটি গ্রামের অসহায়, দুস্থ ও হতদরিদ্র পরিবারগুলোর হাতে কম্বল তুলে দেন শুভসংঘের সদস্যরা।

অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা ফার্মাসিস্ট কালাম আজাদ বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সারাদেশে যেমন মানবিক সেবামূলক কাজ করে যাচ্ছে, সিরাজগঞ্জেও আমরা তারই ধারাবাহিকতায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

আমাদের এই উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে বলে আশা করি। মানবিক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দরিদ্ররা। তারা জানান, শীতবস্ত্র পেয়ে তাদের কষ্ট অনেকটাই কমবে। এসময় বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান তারা।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার রাব্বি হাসান হৃদয়, উপদেষ্টা ফার্মাসিস্ট কালাম আজাদ, উপদেষ্টা প্রকৌশলী সাখাওয়াত হোসেন, সভাপতি ডা. কে এইচ মুরাদ, সহ সভাপতি আশা সরকার, সাধারণ সম্পাদক আশকারুল হক পাইন, কোষাধ্যক্ষ রাশেদা পারভীন, সদস্য কাওসারসহ আরো অনেকে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য