সোমবার, মার্চ ২, ২০২৬
Homeখেলাযে ক্রিকেট ছাড়ার কথা ভেবেছিলেন রোহিত

যে ক্রিকেট ছাড়ার কথা ভেবেছিলেন রোহিত

ক্রীড়া ডেস্ক: ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক রোহিত শর্মা সম্প্রতি এক আবেগঘন স্বীকারোক্তিতে জানিয়েছেন, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে হারের পর তিনি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে, ক্রিকেটই ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন।

এক অনুষ্ঠানে রোহিত বলেন, ‘২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর আমি পুরোপুরি বিপর্যস্ত ছিলাম। মনে হয়েছিল, আর এই খেলাটা খেলতে চাই না। ক্রিকেট আমাকে সবকিছু নিংড়ে নিয়েছিল, আমার ভেতরে আর কিছু অবশিষ্ট ছিল না।

২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদে অনুষ্ঠিত ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের স্বপ্নভঙ্গ হয়। টুর্নামেন্টজুড়ে অপরাজিত থাকা ভারত ফাইনালে থেমে যায় ট্রাভিস হেড ও গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত ব্যাটিংয়ে। ২৪১ রানের লক্ষ্য তাড়া করে জিতে নেয় অস্ট্রেলিয়া।

রোহিত জানান, ২০২২ সালে অধিনায়কত্ব নেওয়ার পর থেকেই তার একমাত্র লক্ষ্য ছিল বিশ্বকাপ জয়।

শুধু কয়েক মাস নয়, অধিনায়ক হওয়ার পর থেকেই আমি সবকিছু ওই বিশ্বকাপের জন্য উজাড় করে দিয়েছিলাম। তাই যখন সেটা জিততে পারলাম না, আমি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়ি,বলেন তিনি।

ফাইনালের পর কয়েক মাস জনসম্মুখে খুব একটা দেখা যায়নি রোহিতকে। সেই সময় নিজেকে ফিরে পেতে সময় নেন, আবার ক্রিকেটের আনন্দের জায়গায় ফেরার চেষ্টা করেন। সেই মানসিক পরিবর্তনের ফল হিসেবেই ভারত জেতে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শিরোপা। বর্তমানে রোহিত শর্মা শুধু ওয়ানডে ফরম্যাটেই খেলছেন। বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের হয়ে মাঠে নামার কথা রয়েছে তার। ২০২৭ বিশ্বকাপে তার খেলার সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে আরেক অভিজ্ঞ তারকা বিরাট কোহলিও ওই বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুত হচ্ছেন, যাকে দিল্লির হয়ে বিজয় হাজারে ট্রফিতে দেখা যেতে পারে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য