সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, নির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠান আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হতে পারে। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, শপথ অনুষ্ঠান ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমান স্পিকার পদত্যাগ করায় এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় একটি ব্যতিক্রমী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই অবস্থায় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী অথবা রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি নবনির্বাচিত এমপিদের শপথবাক্য পাঠ করাতে পারেন বলে জানা গেছে।
সংসদ সদস্যদের শপথের পর আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা গঠিত হতে পারে এবং ওই দিনই নতুন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

