Site icon Daily R News

তারেক রহমানের বিজয়কে স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা

১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা এই বিজয়কে গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের সুস্পষ্ট রায় এবং দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন। তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন যে, তারেক রহমানের প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনকল্যাণমুখী চেতনার আলোকে তিনি দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক এবং উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবেন।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে তারেক রহমানের মূল্যবান সহযোগিতা এবং ইতিবাচক ভূমিকার জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

Exit mobile version