Site icon Daily R News

তারেক রহমানকে ফুল দিয়ে অভিনন্দন জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হওয়ায় গতকাল ১৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে, এছাড়া নবগঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) ৬টি আসনে জয়ী হয়েছে।

এই বিজয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। তাঁদের শরিকেরা পেয়েছে ৩টি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন। একটি আসনে জয় পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন।

Exit mobile version