Site icon Daily R News

জনগণের ‘হ্যাঁ’: নতুন সংবিধান ও রাষ্ট্র সংস্কারের পথে বড় ধাপ

ব্যালট যুদ্ধের ফলাফল তো বেশ পরিষ্কার! ৬৩.৯% সমর্থন নিয়ে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পথে আর কোনো বাধা রইল না।

বাংলাদেশে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত ২০২৬ সালের গণভোটে বিপুল ব্যবধানে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত ‘জুলাই জাতীয় সনদ’ বা সাংবিধানিক সংস্কার প্রস্তাবগুলো আইনগত ভিত্তি পেল।

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ শুক্রবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।

Exit mobile version