Site icon Daily R News

ভোটের দিন যানবাহন চলাচল নিষেধ

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত মধ্যরাত ১২টা থেকে সারা দেশে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এই নিষেধাজ্ঞা শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।

মোটরসাইকেল: আজ মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত টানা ৭২ ঘণ্টা বন্ধ থাকবে। ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল আগামীকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত ১২টা থেকে ভোটের দিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।

অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও ডাক বিভাগের মতো জরুরি সেবার যানবাহন এবং বিমানযাত্রী পরিবহনের ক্ষেত্রে (টিকিট প্রদর্শন সাপেক্ষে) নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

Exit mobile version