ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান দুই দিনে রাজধানীতে মোট ১৫টি নির্বাচনী জনসভা সম্পন্ন করেছেন।
গত সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) রাতে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও দোয়ার মাধ্যমে তিনি তাঁর ১৯ দিনের দেশব্যাপী নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটান।
তাঁর দিনের শেষ জনসভাটি অনুষ্ঠিত হয় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে সন্ধ্যা আনুমানিক ৬টায়। রাত ১১টার দিকে তিনি জিয়া উদ্যানে গিয়ে বাবা-মায়ের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।

