Site icon Daily R News

রাজধানীতে নির্বাচনি প্রচারণায় জাইমা রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শনিবার (৭ ফেব্রুয়ারি, ২০২৬) দুপুরে ব্যারিস্টার জাইমা রহমান তাঁর বাবা ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনি গণসংযোগ করেছেন।

গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে দুপুর ১২টার দিকে তিনি এই গণসংযোগ শুরু করেন। গুলশান-১ নম্বর গোলচত্বরসহ বিভিন্ন সড়ক ঘুরে পথচারী, রিকশাচালক, সিএনজি চালক এবং সাধারণ ভোটারদের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করেন। এছাড়া তিনি স্থানীয় বিভিন্ন অফিস ও ব্যাংকেও গিয়ে ভোট প্রার্থনা করেন।

প্রচারণার সময় তিনি বিশেষ ধরনের ‘প্লান্টেবল’ বা রোপণযোগ্য লিফলেট এবং বীজের প্যাকেট বিতরণ করেন, যা মাটিতে রোপণ করলে গাছ জন্মাবে। জাইমা রহমান ভোটারদের উদ্দেশে বলেন, “আমি তারেক রহমানের কন্যা জাইমা রহমান। আমার বাবা ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী। আপনাদের কাছে তাঁর পক্ষে ভোট চাই”।

Exit mobile version