Site icon Daily R News

সারজিস আলমের নির্বাচনী সভায় ৫ হাজার টাকা জরিমানা

গত ৪ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার রাতে পঞ্চগড়-১ আসনের ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলমের নির্বাচনী সভায় ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা জরিমানা করেছেন।

তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজার রাত আটটার পর মাইক ব্যবহার করে পথসভা করা নির্বাচনী আচরণবিধির ১৭ এর ২ ধারা লঙ্ঘন করে। সারজিস আলমের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবকে জরিমানা করেছেন।পরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয়েছে। এ সময় সারজিস আলমসহ দলীয় নেতা–কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, এর আগে জানুয়ারির শেষ দিকেও নির্বাচনী ব্যানার ও তোরণ নির্মাণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাসংক্রান্ত বিষয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সারজিস আলমকে শোকজ করা হয়েছিল।

Exit mobile version