Site icon Daily R News

গেম অব থ্রোনস স্টাইলে নির্বাচনী প্রচারণা জামায়াত ভক্তদের

জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘গেম অব থ্রোনস’এর থিমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছবি সম্বলিত ব্যানার চট্টগ্রাম শহরের বিভিন্ন মোড়ে দেখা গেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই ব্যানারগুলোতে সিরিজের কেন্দ্রীয় চরিত্র জন স্নো-এর জায়গায় আমিরের ছবি বসানো হয়েছে এবং সিরিজের আইকনিক সংলাপ ‘উইন্টার ইজ কামিং’ বড় অক্ষরে লেখা রয়েছে

ব্যানারগুলো সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) চট্টগ্রাম নগরীর হালিশহর, বড়পোল ও চকবাজার এলাকায় দেখা যায়। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ডা. শফিকুর রহমানের চট্টগ্রামে পাঁচটি জনসভায় বক্তব্য দেওয়ার কথা ছিল। তার আগমনকে কেন্দ্র করেই এই বিশেষ ব্যানারগুলো সাঁটানো হয়।

ব্যানারটি নিয়ে বিব্রত ও কৌতূহলী অবস্থায় পড়েছেন জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা। চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুদ্দিন খালেদ এবং অন্যান্য নেতারা জানিয়েছেন, এই ব্যানারগুলো টাঙানোর পেছনে কোনো সাংগঠনিক সিদ্ধান্ত ছিল না।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পপ কালচারের এমন ব্যবহার তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ তৈরির একটি কৌশল হতে পারে। ‘উইন্টার ইজ কামিং’ সংলাপটি সিরিজে একটি আসন্ন সংকটের সতর্কবার্তা হিসেবে ব্যবহৃত হলেও, এখানে তা ‘পরিবর্তনের মুহূর্ত’ বা মনস্তাত্ত্বিক বার্তা হিসেবে ব্যবহারের চেষ্টা করা হয়েছে। তবে নেটদুনিয়ায় জন স্নো চরিত্রের শেষ দিকের কর্মকাণ্ড এবং সিরিজের অন্যান্য অনুষঙ্গ নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ বিতর্ক ও হাসি-ঠাট্টাও চলছে।

Exit mobile version