“আপনারা এখনও মনে করছেন ৫০০/১০০০ টাকা দিয়ে ভোট কিনে নেবেন। তবে জনগণকে বলতে শুনেছি, তারা টাকা ঠিকই নেবেন কিন্তু ভোটটা দেবেন তাকেই, যে তাদের জীবন পরিবর্তন করতে পারবে এবং সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) সিরাজগঞ্জের শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় এক পথসভায় এ বক্তব্য দেন। সিরাজগঞ্জ-৬ আসনে এনসিপির প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ এবং আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে এসে তিনি বলেন।
তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল লন্ডন-আমেরিকা থেকে আসা “অতিথি পাখিদের” (বিদেশি পাসপোর্টধারী ও ঋণখেলাপী) মনোনয়ন দিয়েছে। এসব প্রার্থীরা নির্বাচনে না জিতলে আবার বিদেশে পাড়ি জমাবে, তাই তাদের ভোট দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন না করার আহ্বান জানান তিনি।

