Site icon Daily R News

মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার খড়খড়ি এলাকায় মাদক কেনার টাকা না পেয়ে মা সোহাগী খাতুনকে (৫৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের ছেলের বিরুদ্ধে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ নৃশংস ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ছেলে সুমনকে (৪২) আটক করেছে।

হত্যাকাণ্ডের পর সুমন তার মায়ের নিথর দেহ ঘর থেকে টেনেহিঁচড়ে প্রায় ১০০ মিটার দূরে প্রধান সড়কে নিয়ে আসেন। সেখানে তিনি মরদেহটি কোথাও সরিয়ে নেওয়ার জন্য অটোরিকশা খোঁজার চেষ্টা করেন। তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা তাকে ধাওয়া দেয়। পরে তিনি বাড়িতে গিয়ে নিজেকে আটকে রাখলে এলাকাবাসী পুলিশে খবর দেয় এবং তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

চন্দ্রিমা থানার পুলিশ রাত সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (RMCH) মর্গে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সুমনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Exit mobile version