অভিনয়শিল্পী নাজিয়া হক অর্ষা সম্প্রতি দেশের বেকারত্ব এবং তরুণ প্রজন্মের ডিজিটাল প্ল্যাটফর্মের (যেমন টিকটক) ওপর নির্ভরতা নিয়ে এই মন্তব্যটি করেছেন।
তিনি মনে করেন প্রচলিত শিক্ষা ব্যবস্থা যখন তরুণদের ক্যারিয়ারের নিশ্চয়তা দিতে পারছে না,তরুণরা তখন পড়াশোনা করে আয় নিশ্চিত নয়, তখন তারা দ্রুত আয়ের পথ হিসেবে ডলার উপার্জনের আশায় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশনের দিকে ঝুঁকছে
অর্ষা আরও বলেন,তুলনামূলকভাবে অল্প বয়স থেকেই টিকটক করে আয় করা তরুণেরা নিজেদের জীবনকে আর্থিকভাবে নিরাপদ করে তুলছে। ওরা দেশ–বিদেশে ঘোরাঘুরি করছে, নিজের আয়েই জীবন গুছিয়ে নিচ্ছে। সে তুলনায় শিক্ষিত একজন তরুণ যদি শেষ পর্যন্ত বেকার থেকে যায়, সেটা ভবিষ্যতে আমাদের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। তিনি টিকটককে কেবল একটি বিনোদনের মাধ্যম হিসেবে না দেখে একে বর্তমান সামাজিক বাস্তবতার ফল হিসেবে দেখছেন

