ভোলা-১ আসনের বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন-
ইসলাম আমাদের পবিত্র ধর্ম। জামায়াত এ ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে। আজকে তারা বলে শরীয়া আইন করবে না। ভোট পাওয়ার জন্য এমন কিছু নাই যা তারা করতে পারে না। তারা ৩০০ আসনের একজন নারীকেও সংসদ সদস্য পদে নমিনেশন দেয় নাই। বুধবার (২৮ জানুয়ারি) রাতে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের শান্তিরহাট এলাকায় এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পার্থ বলেন, আজকে জামায়াতের বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার করে বলা উচিত- আপনারা কি পাকিস্তানের জামায়াত, নাকি সৌদি আরবের জামায়াত, নাকি ডুবাইয়ের জামায়াত, না ডিসকু জামায়াত।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোটকে কেন্দ্র করে কেউ যদি ‘জান্নাতের টিকিট’ বিক্রি করতে আসে, তবে সে হবে একজন মুনাফিক।

