Site icon Daily R News

শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দিন

অনলাইন ডেস্ক: জনগণের ভাগ্য উন্নয়ন, গণতন্ত্রকে শক্তিশালী ও জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রত্যাশা পুরণে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের বিভিন্নস্থানে নির্বাচনী প্রচারণায় যোগ দিয়ে এই আহ্বান জানান ভোটারদের প্রতি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে দেশের মানুষ দেশের পক্ষের শক্তিকে পাশে পাবে। বিএনপি দেশের মানুষের রাজনৈতিক দল।

এই দলের পরিকল্পনার সবকিছুই দেশের মানুষকে নিয়ে। তিনি আরো বলেন, ‘বিএনপি সেই শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করবে যে রাষ্ট্রের প্রতিশ্রুতি দেশের মানুষকে দিয়েছে।

কৈয়ারবিলে গণসংযোগকালে সালাহউদ্দিন আহমদ কবর জিয়ারত করেন প্রয়াত উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরীর। এ সময় দলের জেলা ও চকরিয়া উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version