Site icon Daily R News

আক্কেলপুর সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি জয়পুরহাটের আক্কেলপুরে মিনি পিকআপ ও কাঁচামালবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে সোহাগ চন্দ্র দাস (২৫) নামে এক কাঁচামাল ক্রেতা নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ বগুড়া সদর উপজেলার শশীবদনী এলাকার পরেশ চন্দ্র দাসের ছেলে।সে পেশায় কাচাঁমাল ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আক্কেলপুর-ক্ষেতলাল সড়কের পূর্ণ গোপীনাথপুর মোড়ে একটি মিনি পিকআপের সঙ্গে কাঁচামাল বহনকারী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সোহাগ চন্দ্র দাস ঘটনাস্থলেই নিহত হন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন রেজা বলেন,সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Exit mobile version