নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তারেক রহমান কড়াইল বস্তিতে ফ্ল্যাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যা বাস্তবায়নযোগ্য নয়। এটিকে তিনি সরাসরি নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন বলে উল্লেখ করেন। তাঁর বক্তব্যে বলা হয়, এ বিষয়ে নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছে। এতে প্রশাসন ও বিএনপি একসঙ্গে কাজ করছে কি না, সে প্রশ্ন উঠছে। তারেক রহমানের ক্ষেত্রে এক ধরনের নীতি আর অন্যদের ক্ষেত্রে ভিন্ন নীতি অনুসরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় বিএনপির ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন প্রতিশ্রুতিরও সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশন হুদা-রাকিব কমিশনের পথেই এগোচ্ছে।
বুধবার ২১ জানুয়ারি ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানেই তিনি এসব অভিযোগ করেন।
নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন করেছেন তারেক রহমান : নাসীরুদ্দীন পাটওয়ারী

