Site icon Daily R News

আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

অনলাইন ডেস্ক: দেশের বাজারে ফের সোনা ও রুপার দামে নতুন রেকর্ড করেছে। ভরি প্রতি চার হাজার ১৯৯ টাকা বেড়ে।

আজ মঙ্গলবার দুই লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকায় বিক্রি হচ্ছে।

গতকাল সোনার নতুন দাম নির্ধারণ করা হয়, যা আজ থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে।

সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দুই লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে দাম বেড়ে সোনার সঙ্গে রেকর্ড করল রুপাও। ২২ ক্যারেটের রুপার ভরি ছয় হাজার ২৪০ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৯৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৮৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

Exit mobile version