Site icon Daily R News

তারেক রহমান ও মার্কিন নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশে সদ্য নিয়োগ পাওয়া যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ুন কবির, এবং উপদেষ্টা পরিষদের সদস্য মাহদী আমিন।

ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের একাধিক কর্মকর্তাও ছিলেন। ব্রেন্ট ক্রিস্টেনসেন ওয়াশিংটন ডিসিতে শপথ গ্রহণের দুই দিন পর গত ১২ জানুয়ারি ঢাকায় পৌঁছান।

Exit mobile version